দ্রব্যমূল্যের দর স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার করতে হবে : জেলা প্রশাসক
সজীব খান : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় তিনি বলেন, আমি মনে করি আজকের উন্নয়ন সমন্বয় সভার সকল আলোচনার বিষয়গুলো সঠিক ভাবেই আলোচনা করা হয়েছে। অনেকগুলো সিদ্ধান্ত আজকে নেয়ে হয়েছে আগামীতে সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দর স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার অব্যাহত রাখতে হবে। দ্রব্যমূল্যের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে, যারা দ্রব্যমূল্য নিয়ে গ্রাহকদের সাথে প্রতারনা করবে তাদেরকে চিহ্নিত করে প্রশাসনকে সহযোগীতা করতে হবে।

সরকারের প্রতিটি ডিপার্টমেন্ট যার যে কাজ নিয়ে আলোচনা হয়েছে, তারা যদি তাদের কাজ সঠিক ভাবে পরিচালনা করে মনিটরিং করেন তাদের কাজের মাধ্যমে চাঁদপুরবাসীর উপকার হবে। দেশের মঙ্গলে আসবে। মানুষের কল্যাণে কাজ করার মনমানসিকতা নিয়ে সবাইকে কাজ করতে হবে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি করতে হবে।

জেলা প্রশাসক বলেন, চাঁদপুর থেকে যানযট নিরসনে সবাইকে পরিকল্পনা করে এগুতে হবে। অ-বাস্তব পরিকল্পনা করে কোন লাভ হবে না। ডেঙ্গু বিষয়ে সবাইকে সচেতন হতে হবে, বাড়ির আসপাশগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে ডেঙ্গু মশা জন্মাতে না পারে। বর্তমান সময়ে ডেঙ্গুর অনেক পার্দুভাব দেখা দিয়েছে। ডেঙ্গু সচেতনতার বিষয়ে সবাই জানাতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।








