সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মৈশাদী বেলতলী রেলের ব্রিজ দিয়ে ছাত্র ছাত্রীদের যাতায়েতে দুর্ভোগ চরমে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৫:১৯ পিএম
মৈশাদী বেলতলী রেলের ব্রিজ দিয়ে ছাত্র ছাত্রীদের যাতায়েতে দুর্ভোগ চরমে
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বেলতলী সংলগ্ন রেলওয়ের ব্রিজ দিয়ে হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহতলী কামিল মাদ্রাসাসহ আশ পাশের কয়েকটি কিন্ডারগার্ডেনের ছাত্র ছাত্রীদের যাতায়েত করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।  প্রতিনিয়ত কমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে। ব্রিজটির উপর কাঠ না থাকার কারনে ছোট ছোট শিক্ষার্থীরা কষ্ট করে পারাপার হচ্ছে।
ব্রিজটিতে কাঠ দেওয়া থাকলে শিক্ষার্থীরা সহযে যাতায়েত করতে পারতো বলে তারা জানিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি ব্রিজটিতে কাঠ দেওয়ার অনুমতির ব্যবস্থা করতো, তাহলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে যাতায়েত করতে পারতো। ঝুঁকি এড়িয়ে শিক্ষার্থীরা  বিদ্যালয়ের  যাতায়েত করতে হতোনা।
হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহতলী কামিল মাদ্রাসার কয়েকশতাধীক ছাত্রছাত্রী এ রেলওয়ের ব্রিজ দিয়ে প্রতিনিয়তই যাতায়েত করতে হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের যাতায়েতের একমাত্র পথই হচ্ছে রেলওয়ের এ ব্রিজটি। বাধ্য হয়ে তারা ঝুঁকি নিয়েই যাতায়েত করছে।
হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানান, রেলওয়ের এ ব্রিজটি দিয়ে পারাপার হতে আমাদের আতংকের মধ্য থাকতে হচ্ছে, লম্বা এ ব্রিজটিতে কাঠের ব্যবস্থা থাকলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য নিরাপদে আসা যাওয়া করতে পারতো। অনেক সময় রেল আসলে দ্রুত পারাপার হতে হচ্ছে, তখন বড় ধরনের দুর্ঘটনার আশংকায় শিক্ষার্থীদের থাকতে হচ্ছে।
৫৫নং শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দত্ত বলেন রেলওয়ের ব্রিজটি দিয়ে আমার বিদ্যালয়ের ২৫ ভাগ  শিক্ষার্থীরা আসা যাওয়া করছে, অনেক শিক্ষার্থী ব্রিজটি পারাপার হতে কারোনা কারো সহযোগীতা নিতে হচ্ছে। রেল কর্তৃপক্ষ যদি ব্রিজটিতে কাঠ দেওয়ার অনুমতির দিত, তাহলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়েতের চরম উপকারে আসতো, একই বক্তব্য অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী ব্রিজটিতে কাঠের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।