বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইউনিয়ন পরিষদ নির্বাচনী ব্রিফিং প্যারেড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৬:২২ পিএম
মতলব উত্তরে ইউনিয়ন পরিষদ নির্বাচনী ব্রিফিং প্যারেড

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় ইউপি নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপতিত্ত্বে মতলব উত্তর উপজেলা শোভিত বটতলা প্রাঙ্গনে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, কেন্দ্রের নিরাপত্তা প্রদান, সাধারণ জনগণ যেনো নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে, এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল ব্যক্তিকে কড়া নজরদারীর মধ্যে রাখা সহ বিভিন্ন দিক- নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম আজাদ চৌধুরী’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital