শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচন; প্রথম ইভিএম ভোট শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১:০৫ পিএম
ফরিদগঞ্জে পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচন; প্রথম ইভিএম ভোট শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন

এস এম ইকবাল : শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন।

উপজেলায় এই প্রথম ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। নতুন পদ্মতিতে ভোট দিতে ভয় আর শঙ্কা থাকলেও নিজের ভোট নিজে দিতে পেরে অনেক খুশি ভোটাররা। শুরু থেকে শেষ পর্যন্ত অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। সকাল আটটায় শুরু হয়ে টানা ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। ৯ কেন্দ্রের কোথায়ও সামান্য বিশৃঙ্খলার ঘটনাও ঘটেনি। এমন নির্বাচন উপজেলায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সকাল আটটায় ভোট শুরু হলেও বহু ভোটার সকাল সাতটার দিকে ভোট কেন্দ্রে হাজির হয়। প্রশাসনও ভোটের পরিবেশ সুন্দর রাখতে পরিশ্রম করেছেন, কোথায়ও জটলা বাঁধতে দেননি। এ সময় আনসার, পুলিশের পাশাপাশি বিজিবি এবং র‌্যাবকেও কাজ করতে দেখা গেছে। ভয় ভীতি প্রদর্শন, জোর জবরদস্তি, ব্যালট চিনতাই, একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়া, রাতের আঁধারে ভোট দিয়ে দেওয়া, হামলা পাল্টা হামলাহীন এক নজিরবিহীন নির্বাচন দেখেছে উপজেলাবাসী।

সকাল সাড়ে আটটার সময় খুরুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমেনা বেগম নামের এক ভোটারকে হাসতে হাসতে বের হতে দেখা যায়। ভোট দিয়েছেন ? এমন প্রশ্ন করতেই তিনি জবাব দিলেন-‘হ্যাঁ বাবা দিয়েছি। অনেক বছর পর নিজের ভোট নিজে দিতে পেরেছি।’ ভোটারের খুশি দেখে মনে হচ্ছে তিনি রাজ্য জয় করেছেন। এ রকম দৃশ্য বাকী কেন্দ্রগুলোতেও দেখা গেছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital