শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পুরান বাজারে সম্পত্তিগত বিরোধে মা ও ছেলেকে কুপিয়ে জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৬:৫৩ পিএম
চাঁদপুর পুরান বাজারে সম্পত্তিগত বিরোধে মা ও ছেলেকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর পুরান বাজারে সম্পত্তিগত বিরোধের জের ধরে সাবেক কমিশনার মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী ও পুত্রকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে পৌরসভার ১ নং ওয়ার্ড পুরান বাজার পোস্ট অফিসের পিছনে এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় মা খাদিজা আলম ও পুত্র খায়রুল আলম কাশফিকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

আহতের পরিবাররা অভিযোগ করে বলেন, পুরান বাজার পোস্ট অফিসের পিছনে মৃত মিসির আলীর পুত্র জাকারিয়া ভুতু তার আপন বড় ভাই সাবেক কমিশনার জাহাঙ্গীর আলম মারা যাওয়ার পর তাদের সম্পত্তি একা ভোগ দখল করে আসছে।

জাহাঙ্গীর আলমের পুত্র খায়রুল আলম আশফী ও তার স্ত্রী খাদিজা আলমকে তাদের বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটিয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

Model Hospital

এছাড়া জাকারিয়া ভুতু তার বসত ঘরে মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে প্রতিনিহত আসর বসিয়ে ওই এলাকা নষ্ট করে দিচ্ছে। সে বিএনপি’র একজন সক্রিয় কর্মী হয়ে আওয়ামী লীগ ক্ষমতা আমলে নেতাকর্মীদের সাথে সমন্বয় করে এলাকা রাম রাজত্ব কায়েম করেছে। এলাকার ভূমি দখল, মারামারি, সন্ত্রাসী সহ সকল অপকর্মের হোতা জাকারিয়া ভুতু।

ঘটনার দিন সকালে মৃত জাহাঙ্গীর আলমের পুত্র ও তার স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিলে তার সাথে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ছেলে কাশফিকে জাকারিয়া ভতু মারধর করলে তার মা এগিয়ে গেলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এসময় তার মাথায় ফেটে গেলে ব্যাপক রক্তক্ষরণ হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এদিকে এ ঘটনায় যাতে কোনো ধরনের মামলা না হয় ও কাউকে না জানায় সে জন্য জাকারিয়া ভতু তাদেরকে চাপ প্রয়োগ করে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এই ঘটনায় ভূমিদস্যু জাকারিয়া ভতুর হুংকারে অসহায় মা ও ছেলে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারী সন্ত্রাসী জাকারিয়া ভতূর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান ভুক্তভোগীর পরিবার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital