চরভৈরবী ইউপি নির্বাচন; হাইমচরে ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে নৌকার বিজয়
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৩:০৩ পিএম
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে বিজয় অর্জন করেছেন নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ যুবাইর শিমুল।
তিনি তার নিকটতম চশমা প্রতীকের প্রার্থী জেসমিন রশিদের থেকে ৬৭৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে সন্ধ্যা ৭টায় উপজেলা হলরুমে ভোটের ফলাফল ঘোষনা করেন হাইমচর উপজেলা নির্বাচন অফিসার শাহজান মামুন।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ যুবাইর শিমুল পেয়েছেন ৪৭৫০ ভোট। তার নিকটতম প্রার্থী জেসমিন রশিদ চশমা প্রতীকে পেয়েছেন ৪০৭১ ভোট, আনারস প্রতীকে রেজাউল করিম পেয়েছেন ৩৭৯ ভোট, মটর সাইকেল প্রতীকে আকতার হাওলাদার পেয়েছেন ১২৫ ভোট, ঘোড়া প্রতীকে হারুন অর রশিদ ভুট্টু পেয়েছেন ৪১ ভোট।








