বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জের সহযোগিতায় ঘর পেলো প্রতিবন্ধী রিপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১০:২৮ এম
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জের সহযোগিতায় ঘর পেলো প্রতিবন্ধী রিপন

এস এম ইকবাল : ঘরে নেই বেড়া, চালের উপর পলিথিনের জোড়া। বর্ষায় বৃষ্টির পানি আর শীতে কুয়াশা। প্রকৃতির করুণায় হেলে না পড়া জরাজীর্ণ ঘরের মতোই রিপনের যাপিত জীবন। আর্থিক দৈন্যতার কারণে ঘরটি মেরামত করতে পারছিলো না। ৭০ বছরের বৃদ্ধা মাকে নিয়ে ছয় বছর ধরে মানবেতর জীবন যাপন করছে প্রতিবন্ধী আব্দুর রহমান রিপন (৩৬)।

এসব চিত্র দেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ তাকে পুরাতন জরাজীর্ণ ঘরটি ভেঙ্গে তার পাশে একটি পরিপূর্ণ দুই রুমের টিনের ঘর তৈরি করে দেওয়ায়   অনেকটা সুখের হাসি হাসতে দেখা গেছে তাকে।

আব্দুর রহমান রিপনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে। এক সময় রিপন সুস্থ ছিলো। অন্য দশজন তরুণের মতো সেও স্বপ্ন দেখতো। রঙিন স্বপ্ন। মাকে নিয়ে স্বপ্ন, নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন। এক দূর্ঘটনায় তার সেই স্বপ্ন নিমেষেই শেষ হয়ে যায়। রিপন একজন অটোরিক্সা চালক ছিলো। ২০১৬ সালে ঢাকায় এক সড়ক দূর্ঘটনায় রিপন মারাত্মকভাবে আহত হয়। দূর্ঘটনায় সে পুরোপুরি পঙ্গু হয়ে যায়। এখন সে অন্যের সহযোগিতা ছাড়া কিছুই করতে পারছে না। ঘর সংস্কার তো দূরের কথা তিন বেলা পেট ভরে খেতেই কষ্ট হচ্ছে তাদের। এই যখন অবস্থা তখনই দেবদূত হয়ে পাশে দাঁড়ায় ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’। আব্দুর রহমান রিপনকে সংগঠনের উদ্যোগে একটি ঘর করে দেয় তারা।

বিজয় মাসের প্রথম দিনেই গৃহহীন রিপনকে একটি ঘর উপহার দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ।

Model Hospital

১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে আব্দুর রহমান রিপনের মা রহিমা বেগমের হাতে ঘরের চাবি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’র জেলা সভাপতি সাইফুল ইসলাম সিফাত, সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান মহসিন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এম. কে মানিক পাঠান। বিশিষ্ট কবি ও প্রকাশক কে এম নজরুল ইসলাম। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য আবু তালেব, মো. জসীম উদ্দিন ও মেহেদী হাসান।

ঘর হস্তান্তরকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানবতার সেবায় কাজ করছেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন। রিপনকে ঘরটি করে দিতে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশকে যারা আর্থিক, বুদ্ধি এবং সময় দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে এমন মানবিক কাজে সমাজের বৃত্তবানদের সহযোগিতা প্রত্যাশা করছি।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ শাখা কমিটির সভাপতি মো. শিমুল হাছান, সাধারণ সম্পাদক এস. এম ইকবাল, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ প্রমুখ।

প্রসঙ্গত, সেভ দ্য ফিউচারের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করা, প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় উত্তরনে কাজ করা, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা, মূমুর্ষূ রোগীদের স্বেচ্ছায় রক্তদান, চিকিৎসা, বাসস্থান, খাদ্য সহায়তা, বস্ত্র, গৃহহীনদের ঘর নির্মাণ নিশ্চিত করা সহ আর্ত মানবতার সেবায় কাজ করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।