বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চ্যানেল কৃষি সন্মাননা পেলেন নির্মাতা ও অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৪:৪৮ পিএম
চ্যানেল কৃষি সন্মাননা পেলেন নির্মাতা ও অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ

প্রকৃতি ও কৃষিভিত্তিক জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল কৃষি’র উদ্যোগে ৩০ নভেম্বর (বুধবার) জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত গুণীজন সন্মাননা অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন এ প্রচারিত বহুল আলোচিত কৃষি উন্নয়ন নাটক এ বিশেষ অভিনয়ের জন্য ‘চ্যানেল কৃষি সন্মাননা স্বারক২০২২’ পেয়েছেন সময়ের জনপ্রিয় তরুণ নির্মাতা ও অভিনেতা মোশারফ ভূঁইয়া পলশ।

অনুষ্ঠানের প্রথম পর্বে মোশারফ ভূঁইয়া পলাশ এর হাতে যৌথভাবে সন্মাননা স্বারক তুলে দেন ভেটেরিনারি ক্লিনিক চট্টগ্রাম এবং ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এর ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ রায়হান ফারুক, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রাম এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম হারুনুর রশিদ, ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম এর ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এবং চ্যানেল কৃষি’র চেয়ারম্যান উন্নয়ন সাংবাদিক আমিনুল এহসান রুবাইয়াত।

এছাড়া অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে খেটে খাওয়া কর্মজীবীদের নিয়ে আহাম্মদ কবিরের রচনায় মোশারফ ভূঁইয়া পলাশ এর নির্দেশনায় বীজন নাট্য গোষ্ঠীর পরিবেশনায় নাটক “ছোলেমান বাদশার প্রার্থনা ” মঞ্চস্থ করা হয়।

প্রকৃতি ও কৃষিভিত্তিক জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল কৃষি’র উদ্যোগে ৩০ নভেম্বর (বুধবার) জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত গুণীজন সন্মাননা অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন এ প্রচারিত বহুল আলোচিত কৃষি উন্নয়ন নাটক এ বিশেষ অভিনয়ের জন্য ‘চ্যানেল কৃষি সন্মাননা স্বারক২০২২’ পেয়েছেন সময়ের জনপ্রিয় তরুণ নির্মাতা ও অভিনেতা মোশারফ ভূঁইয়া পলশ। অনুষ্ঠানের প্রথম পর্বে মোশারফ ভূঁইয়া পলাশ এর হাতে যৌথভাবে সন্মাননা স্বারক তুলে দেন ভেটেরিনারি ক্লিনিক চট্টগ্রাম এবং ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এর ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ রায়হান ফারুক, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রাম এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম হারুনুর রশিদ, ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম এর ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এবং চ্যানেল কৃষি’র চেয়ারম্যান উন্নয়ন সাংবাদিক আমিনুল এহসান রুবাইয়াত। এছাড়া অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে খেটে খাওয়া কর্মজীবীদের নিয়ে আহাম্মদ কবিরের রচনায় মোশারফ ভূঁইয়া পলাশ এর নির্দেশনায় বীজন নাট্য গোষ্ঠীর পরিবেশনায় নাটক “ছোলেমান বাদশার প্রার্থনা ” মঞ্চস্থ করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital