বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কৃষি ঋন বিতরণ 

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৩:৩৭ পিএম
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কৃষি ঋন বিতরণ 
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: তার অধিনস্থ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন এর হর্নি কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋন কৃষি বিতরণ করা হয়।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋন বিতরণ করা হয়।
এই দিন হর্নী কৃষক সমবায় সমিতির ১০ জন সদস্য ৩ লক্ষ টাকা ঋন গ্রহন করেন।
ঋন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এই দেশকে এগিয়ে নিতে আপনারা তৃনমূল পর্যায়ের মানুষদের ভূমিকা রয়েছে। কারন আমাদের এই সহজ সর্থের ঋনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ হচ্ছে। দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, জননেত্রী শেখ হাসিনা তার পিতার মত উদারতা নিয়ে দেশ পরিচালনা করে যাচ্ছেন, আপনাদের ভাগ্য উন্নয়নে। আগামীদিনে বাংলাদেশ কে উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, পরিচালনা করেন পরিদর্শক শফিকুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক বিল্লাল হোসেন গাজী ও ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, হর্নী কৃষক সমবায় সমিতির সভাপতি কালু মিয়া, ম্যানেজার হারুনুর রশিদ প্রমুখ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।