শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের ডাঃ পরেশ চন্দ্রের বিরুদ্ধে ১০ লাক্ষ টাকার মানহানীর অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৪:১২ পিএম
ফরিদগঞ্জের ডাঃ পরেশ চন্দ্রের বিরুদ্ধে ১০ লাক্ষ টাকার মানহানীর অভিযোগ

এস এম ইকবালঃ চাঁদপুরের ফরিদগঞ্জের শ্রী শ্রী লক্ষ¥ী নারায়ন জিউর আখড়া মন্দির কমিটির সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পালের বিরুদ্ধে একই মন্দিরের সাধারন সম্পাদক উৎপল সাহা ১০ লাখ টাকার মানহানীর লিখিত অভিযোগ দিয়েছে পৌরসভার মেয়র বারাবরে।
গত ৬ ডিসেম্বর মঙ্গলবার উৎপল সাহা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, শ্রী শ্রী লক্ষ¥ী নারায়ন জিউর আখড়া মন্দির কমিটির সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, শ্যামল মজুমদার ও জয়া সাহা দির্ঘদিন আমাকে হেয় পতিপন্য ও মান সম্মানহানী করার জন্য চেষ্টা করে আসছে। গত ৩ ডিসেম্বর মন্দির কমিটির মিটিং চলাকালিন পরিকল্পিতভাবে আমাকে ও আমার ছেলে তুষার সাহাকে মন্দির সংশ্লিষ্ট নহে এমন বিষয়ে কথা উত্থাপন করে আমার ১০ লাখ টাকার মানহানী করেছে। এমন পরিস্থিতিতে সুবিচার প্রার্থনা করেছেন শ্রী শ্রী লক্ষ¥ী নারায়ন জিউর আখড়া মন্দির কমিটির সাধার সম্পাদক উৎপল সাহা।
এ বিষয়ে শ্রী শ্রী লক্ষ¥ী নারায়ন জিউর আখড়া মন্দির কমিটির সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পালের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার কাছে তুষার সাহার বিরুদ্ধে গত ২ ডিসেম্বর মন্দির কমিটির সেক্রেটারী উৎপল সাহার ছেলে তুষার সাহার নিকট ৩৫ হাজার টাকা পাবে বলে দাবী করে একটি লিখিত অভিযোগ দিয়েছে । সে প্রেক্ষিতে আমি মন্দির কমিটির মিটিংএর এ পর্যায় উৎপল সাহাকে বলছি। জয়া সাহার টাকাটা তোমার চেলে দিচ্ছে না কেন? টাকা পরিশোধের ব্যবস্থা করো। এতে মানহানীর কি হলো? আমার বোধগম্য নয়।
এ বিষয়ে অভিযোগকারী উৎপল সাহা জানান, ২০১৯ সনের আমার ছেলে তুষার সাহার কাছে টাকা লেন-দেনের বিষয়টি আমার মন্দির কমিটির মিটিংএ উত্থাপন করে আমার ও আমার ছেলের মানহানী করেছে । যার কারণে আমি মেয়র বরাবরে বিচার চেয়ে অভিযোগ দিয়েছি। যিনি অভিযোগ দিয়েছেন সে আমার মন্দির কমিটির এমনকি ফরিদগঞ্জের অধিবাসী নহে। রামগঞ্জ উপজেলার অধিবাসী। তিনি আরোও জানান, আমি সু-বিচার পাওয়ার জন্যই অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ায়ীর কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital