বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নতুন নেতৃত্বের আশাবাধী আওয়ামী পরিবার দীর্ঘ বিশ বছর পর আগামী কাল হাইমচর উপজেলা আ’লীগ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ২:০০ পিএম
নতুন নেতৃত্বের আশাবাধী আওয়ামী পরিবার দীর্ঘ বিশ বছর পর আগামী কাল হাইমচর উপজেলা আ’লীগ সম্মেলন
হাইমচর ব্যুরোঃ দীর্ঘ ২০ বছর পর হাইমচর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর শনিবার। এ সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছরের পুরনো কমিটি বিলুপ্তি হয়ে তৈরি হবে নতুন কমিটি। সম্মেলনকে ঘিরে আওয়ামী পরিবারের মাঝে যেমন উৎসাহ উদ্দীপনা তেমনি রয়েছে শংকা। সম্মেলনে আসবে নতুন নেতৃত্ব নাকি পুরনো কমিটিকেই রাখা হবে, এ নিয়ে দলীয় নেতা কর্মিসহ আওয়ামী পরিবারের মাঝে রয়েছে কৌতূহল। তবে নতুন নেতৃত্বের আশাবাধী উপজেলার আওয়ামীলীগ দলীয় নেতা কর্মি ও আওয়ামী পরিবার। অপর দিকে আওয়ামীলীগের গ্রুফিং রয়েছে বিশাল আকারে। গ্রুফিংকে কেন্দ্র করে হয়ে যেতে পারে যে কোন অনাকাংখিত ঘটনা।
উপজেলা আওয়ামীলীগের দলীয় সূত্রে জানাজায়, বাংলাদেশ আওয়ামীলীগ হাইমচর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন একাধিক। সভাপতি পদে ইতি মধ্যে ঘোষনা দিয়েছেন সাবেক উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া, সহ সভাপতি শাহজান মিয়া, এম এ বাশার, হুমায়ুন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক শাহাদাত সরকার, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক সাহেদ হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক শাহাউদ্দিন টিটু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সদস্য সচিব ফখরুদ্দিন আলি আহমেদ।
উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবুবুর রহমান জানান, ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামীলীগ সম্মেলন। এ সম্মেলনে আমরা চাই একটি শক্তিশালী কমিটি। যে কমিটির সভাপতি ও সম্পাদক হবে আওয়ামীলীগ পরিবারের লোক। তিনি বলেন যেহেতু আতিক পাটোয়ারী মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ পরিবারের লোক তাই আমরা আতিক পাটোয়ারীকে সাধারণ সম্পাদক হিসেবে চাই।
সাধারণ সম্পাদক প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী জানান, আমি আওয়ামী পরিবারের লোক। দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্ব দিয়ে এসেছি। আমার বাবা, জেঠারা আওয়ামীলীগের দুঃসময়ে হাল ধরেছেন। আমি সেই আওয়ামীলীগ পরিবারের সন্তান। তাই আমি মনে করি দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করবে। আমি সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেলে প্রথমে ত্যাগি আওয়ামীলীগ যারা আছেন তাদের মূল্যায়ন করবো।  তিনি বলেন, নেতা কর্মিদের অংশগ্রহনে ১০ তারিখের সম্মেলন একটি উৎ সব মুখর সম্মেলন হবে। আমরা সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি।
 সাধারণ সম্পাদক প্রার্থী এস এম আল মামুন সুমন বলেন, ১০ তারিখের সম্মেলন যাতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ পরিবারের লোক। তাই আমি আশা করি বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে হাইমচর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব প্রদান করবেন।
সভাপতি প্রার্থী হুমায়ুন পাটোয়ারী বলেন, আমরা চাই ১০ তারিখের সম্মেলন যেন শান্তিপূর্ন ভাবে নেতা কর্মিদের অংশগ্রহনে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ আওয়ামীলীগ একটি বৃহৎ দল। এ দলে প্রতিযোগীতা থাকবেই। তাই এবারের সম্মেলনে আমি সভাপতির প্রার্থী হয়েছি। দল যদি মনে করে আমাকে সভাপতি দিবে। দলের উপর আমার আস্থা বিশ্বাস ভালবাসা আছে, থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।