বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৩:২৯ পিএম
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল

এস এম ইকবাল:দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার সন্ধায় ফরিদগঞ্জের ডাকবাংলো থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় নেতাকর্মী বলেন, ‘দেশজুড়ে বিএনপি-জামাত নাশকতার চক একে জনগণের জান্মাল ক্ষতিগ্রস্ত করতে উৎপেতে আছে, সুযোগ পেলেই তারা দেশীয় অস্ত্র নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়ার অশুভ তৎপরতায় প্রহর গুনছে। বিএনপির জামাতের সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ দেয়া হবেনা। তাদের প্রতিরোধ করতে হবে। এই বিএনপি-জামায়েত সন্ত্রাসীদের কঠিনভাবে প্রতিরোধ করার প্রস্তুতি নিতে হবে।’
জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপনের নেতৃত্ব বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক কামরুজ্জামান সবুজ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদ, পৌর আ’লীগ নেতা আমিন হোসেন এমরান, পৌর যুবলীগের আহব্বায়ক কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, যুগ্ম আহবায়ক এস.এম সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শান্ত, যুবলীগ নেতা আরিফ পাঠান, ফজলে রাব্বি, সোহরাব হোসেন, সাহাজান খাঁন, আরিফ বেপারী, কাউসার হামিদ, শহিদ বেপারী, জাকির হোসেন, সাগর, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাহাদ পাটওয়ারী, সদস্য মিজানুর রহমান সুজন, পৌর ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, মুন্না, সায়মুন, হায়দার পারভেজ, প্রিয়ান্তসহ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital