শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে জিলানী চিশতী কলেজে সাথে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ২:৫৫ পিএম
ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে জিলানী চিশতী কলেজে সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী কলেজে একাদশ শ্রেনিতে ভর্তি বিষয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমি প্রথমেই তোমাদের অভিনন্দন জানাচ্ছি। তোমরা সফলতার সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি আশা রাখি তোমরা একাদশ শ্রেনিতে জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। জিলানী চিশতী কলেজ চাঁদপুর সদর উপজেলার প্রথম বেসরকারি কলেজ। এ কলেজটি ১৯৭০সালে প্রতিষ্ঠিত হয়েছে।

এ কলেজের নামকরণের ঘোষনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন,এ প্রতিষ্ঠানে পড়ালেখার মান অনেক ভালো। এ কলেজে যে কোন পরিস্থিতিতে শ্রেনি কার্যক্রম ব্যহত হয়নি, করোনা কালে নিয়মিত অনলাইনে শ্রেনি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তোমাদের কলেজে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তোমরা এ কলেজে ভর্তি হবে। কারন একজন শিক্ষার্থী শাহতলী থেকে চাঁদপুর যেতে ২শ টাকা খরচ হবে। আবার নিরাপত্তার বিষয় রয়েছে। আমাদের জিলানী চিশতী কলেজের কোন শিক্ষার্থীদেরকে রাস্তা ঘাটে কোন বখাটে বা অন্য কোন ভাবে কেউ ইভটিজিং বা ডিস্টার্ব করলে আমাকে জানালে আমি দ্রুত আইনী ব্যবস্থা নিব।

Model Hospital

সকল শিক্ষার্থী যাতে উপবৃত্তি পায় আমরা তার জন্য চেষ্টা করব। শিক্ষার্থীদের সর্ব্বোচ সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। অর্থের জন্য কোন ছাত্র-ছাত্রী লেখাপড়া বন্ধ হবে না ।

তিনি বলেন, এ কলেজে শেখ রাসেল কম্পিউটার ল্যাব হবে। তোমরা যারা ভর্তি হবে সকলে কম্পিউটার শিখতে পারবে, আমরা সে ব্যবস্থা নিশ্চিত করব। বর্তমান যুগে কম্পিউটার জ্ঞান না জানলে এম এ পাশ করেও লাভ নাই। তোমরা শিক্ষার্থীরা মোবাইলের পজেটিভ সাইটগুলো গ্রহন করবে এবং নেগেটিভ সাইটগুলো বর্জন করবে। পুথিগত বিদ্যা’র পাশাপাশি সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা আশাবাদী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়সহ আশ-পাশের বিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী এসএসসি পাস করেছো তোমরা সকলে এ কলেজে ভর্তি হবে।

এখানে শিক্ষার একটি সুন্দর পরিবেশ রয়েছে। এখানে আপনার/আপনাদের সন্তানের চাওয়া পাওয়া সম্পর্কে জানাতে পারবেন। গ্রাম অঞ্চল থেকে একজন শিক্ষার্থীর চাঁদপুর যেতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াত। এ কলেজে ভর্তি হলে যাতায়াতের সমস্যায় পড়তে হবেনা।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় এ কলেজে দীর্ঘ ৫২বছর পর আমরা একটি একাডেমিক ভবন করতে পেরেছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শিক্ষামন্ত্রী’র সহযোগিতায় এ এলাকায় উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের দেশ এগিয়ে যাবে উন্নয়নের শিখরে।

২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন,জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও গভনির্ং বডির অভিভাবক সদস্য মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সোহেল কারী, অভিভাবক মো:নুরুজ্জামান মুন্সি,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, প্রচার সম্পাদক মো: মনির চৌধুরী, অভিভাবক পারুল বেগম, অভিভাবক ছালেহা বেগম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী আফরোজা আক্তার, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী এশা আক্তারসহ অন্যান্যরা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক শামিমা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সিনিয়র প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাত হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহকারি শিক্ষক নাছরিন আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবেয়া বেগম, নাজমা বেগম, আয়শা বেগম, সালেহা আক্তার, মাসুদা বেগম, ফাতেমা আক্তার, সাবিনা বেগম, ফিরোজা বেগম, অহিদা বেগমসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।

সভা শেষে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শাহতলী কামিল মাদরাসার সহকারি মৌলভী মাওলানা আব্দুল হালিম গাজী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital