বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের শাহ্ মাহমুদপুরের মেডিকেল অফিসারের কক্ষে পিওনের বাস

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫:১১ পিএম
চাঁদপুরের শাহ্ মাহমুদপুরের মেডিকেল অফিসারের কক্ষে পিওনের বাস

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কক্ষে একজন পিয়ন বসবাস করার অভিযোগ উঠছে।

অভিযুক্ত ওই পিয়ন ৬ মাস যাবত অফিসটিকে বাস গৃহে পরিণত কর।

এ প্রসঙ্গে অভিযুক্ত এমএলএসএস মুজাম্মেল হক বলেন, তাকে পরিবার কল্যান পরিদর্শিকা সেখানে থাকতে দিয়েছেন । শাহমাহমুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে দীর্ঘদিন যাবৎ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নেই।  এতে সেখানে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ওই সুযোগ কাজে লাগিয়ে সংরক্ষিত কক্ষটির ভিতর প্রতিনিয়ত ধূমপানে পরিবেশ বিষাক্ত করে তুলছেন পিয়ন। এতে ওই স্বাস্থ্য কেন্দ্রের আগন্তক রোগীদের মধ্যে শিশু বৃদ্ধ ও গর্ভবতী নারীরা সহ ঝুঁকিপূর্ণ রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে গতকাল হঠাৎ করে দুপুর শাহমাহমুদপুরের ওই স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সরজমিনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কারো সন্ধান মিলে নাই। অত্র কার্যালয়ের প্রধান কর্তার কক্ষের দরজায় তালা লাগানো, শুধু উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কক্ষের তালা খোলা, সেখানে বসে কেউ একজন ধূমপান করছে।

Model Hospital

অনুসন্ধানে তার পরিচয় জানা যায় সে ওই অফিসের পিয়ন।

এ প্রসঙ্গে অভিযুক্ত পিয়ন জানান তিনি এখানে গত ৬ মাস ধরে বাস করছেন। এখানে তাকে ইউপি পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা থাকতে দিয়েছেন।

এ প্রসঙ্গে ওই পরিবার কল্যান পরিদর্শিকা জাহানারা বেগমের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে বলেন, বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন।

এদিকে উত্থাপিত বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এ অবস্থার পরিত্রান চেয়ে স্বাস্থ্য সেবার দাবি করেন।

সম্পাদনায় : মাসুদ রানা, প্রধান বার্তা সম্পাদক, প্রিয় চাঁদপুর।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।