বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৪:৩৫ পিএম
মতলব উত্তরে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগামী ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক রোমান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুন্নবী। পবিত্র কোরআন থেকে তেলোয়াত আবু সুফিয়ান।

আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সাংবাদিক আরাফাত আল-আমিন, পরিবার কল্যাণ পরিদর্শকা মাহমুদা আক্তার, পরিবার কল্যাণ সহকারী জাকিয়া সুলতানা, নাদিরা আক্তার প্রমুখ।

Model Hospital

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পরিশ্রমের কারণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি সোনার বাংলা উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। তার ই ধারাবাহিকতায় দেশে উন্নয়ন হচ্ছে। তেমনি প্রতিটি সেক্টরেও উন্নয়ন হচ্ছে।

তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ পিছিয়ে নেই, পরিবার পরিকল্পনা বিভাগ আমাদের সেবা দিয়ে এগিয়ে চলেছে সোনালী লক্ষ্যে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রতিটি ঘরে ঘরে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে গেছে। এই সেক্টরের দিন দিন উন্নতি হচ্ছে যোগ্য কর্মকর্তা ও কর্মীদের মাধ্যমে। মাতৃ ও শিশু মৃত্যু ঝুঁকি কমাতে এবং নরমাল ডেলিভারির ব্যাপারে সকলকে আরও দায়িত্বশীল হয়ে পরিবার পরিকল্পনা সেবা আরো বেশি গতিশীল করার আহ্বান জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।