বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৪:৪৮ পিএম
চাঁদপুর সরকারি কলেজে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজ কনফারেন্স কক্ষে ১২ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের আয়োজনে ৩২৯ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স আয়োজন করা হয়।

বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের কমিশনার এবং চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ প্রধান অতিথি থেকে ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন করেন।

ওরিয়েন্টেশন কোর্সে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার, এল. টি, অধ্যক্ষ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ কে এম মজিবুর রহমান, এ. এল. টি, অধ্যক্ষ রামপুর নাছির মেমোরিয়াল ডিগ্রি কলেজ, ফেনী, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, চাঁদপুর জেলা রোভারের অর্থ-সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার, জেলা স্কাউটের সম্পাদক অজয় ভৌমিক, সহকারী পরিচালক ফিরোজ আলম, জেলা রোভারের লিডার বিপ্লব সাহা।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘আজকের এই ওরিয়েন্টেশন কোর্স থেকে দক্ষ প্রশিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান আর্ত-মানবতার সেবা ও সমাজ উন্নয়নে কাজে লাগাতে হবে। রোভারিং এর মূলনীতি হচ্ছে স্কাউট আইন এবং প্রতিজ্ঞা পালন করা। সৃষ্টিকর্তা ও দেশের প্রতি কর্তব্য পালন এবং অন্যের প্রতি সদয় হওয়াই স্কাউটস সদস্যদের প্রতিজ্ঞা।’’ তিনি সুন্দর আয়োজন এবং চাঁদপুর সরকারি কলেজকে ভেন্যু হিসেবে ব্যবহার করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ওরিয়েন্টেশন কোর্স সঞ্চালনা করেন জেলা রোভারের সম্পাদক মো. নজরুল ইসলাম। দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

চাঁদপুর জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা এবং মুক্তদলের মোট ৫০ জন প্রশিক্ষণার্থী ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital