বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্টীলটেক এর পক্ষ থেকে ব্যবসায়ী সাইদুল ইসলাম স্বপন উপহার পেলেন গাড়ি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:২৩ পিএম
স্টীলটেক এর পক্ষ থেকে ব্যবসায়ী সাইদুল ইসলাম স্বপন উপহার পেলেন গাড়ি
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গাজী মোঃ সাইদুল ইসলাম স্বপন স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ২০২২ সালে আবারো গাড়ি উপহার পেয়েছেন।
স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তার হাতে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করেন।
গাজী মোঃ সাইদুল ইসলাম স্বপন দীর্ঘদিন যাবৎ সততা ও নিষ্টার সাথে ব্যবসা করায় স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাকে মূল্যায়ন করে গাড়ি উপহার দেন।
স্টিলটেক ইন্ডাস্ট্রিজ থেকে গাড়ি পেয়ে গাজী মোঃ সাইদুল ইসলাম স্বপন কোম্পানির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ যাতে এ ধারা অব্যাহত রাখতে পারে এ জন্য তিনি সবার সার্বিক সহযোগীতায় কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital