বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:৩২ পিএম
চাঁদপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের কনফারেন্স কক্ষে ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় পাঠ পরিকল্পনা কমিটির উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় একাদশ শ্রেণির ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এর সভাপ্রধানে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সঞ্চালনায় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের পাঠোন্নয়নে মতবিনিময় করেন। অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ অভিভাবকদের মাঝে একাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করেন।

এতে প্রায় দুইশত অভিভাবক উপস্থিত ছিলেন। অভিভাবকদের মাঝে ফলাফল প্রকাশের সময় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘প্রকাশিত ফলাফল খুব একটা আশাব্যঞ্জক নয়। শিক্ষার্থীদের আরো পরিশ্রম করতে হবে। আমরা শুধু পাসে বিশ্বাসী নই, আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর শিক্ষার্থীরা যেন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তাদেরকে উচ্চমাধ্যমিকে সেভাবে গড়ে তোলার চেষ্টা আমরা করছি। অভিভাবক হিসেবে আপনাদের সহযোগিতা, সমর্থন চাই। এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী, কৃষিবিদ, কর্মকর্তা, সাংবাদিক। শিক্ষার্থীদের ভাল রেজাল্ট আমাদের আনন্দ দেয়। শিক্ষার্থীদের ভাল রেজাল্টের জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সকলে সম্মিলিত চেষ্টা প্রয়োজন।’

অভিভাবক সমাবেশে আরও বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আলী আজগর ফকির, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

Model Hospital

শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহ দেয়ার জন্য বিজ্ঞান শাখায় এ প্লাস পাওয়া ১০ জন, মানবিক শাখার প্রথম ৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার প্রথম ৫ জনসহ মোট ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং কাউন্সিলর শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।