বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:৪৪ পিএম
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের বার্ষিক সাধারণ সভা ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় চাঁদপুর শহরের কালিবাড়িস্থ মুক্তিযোদ্ধা ভবনের ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

“মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত সাংবাদিকতায় আমরা” এ স্লোগনাকে সামনে রেখে সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রহমানকে সভাপতি ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলোঃ সহ-সভাপতি দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক আলোকিত বাংলাদেশ এর
জেলা প্রতিনিধি শওকত আলী, দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, আমাদের সময়ের জেলা প্রতিনিধি এম.এ. লতিফ, সাংগঠনিক সম্পাদক দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে.এম. মাসুদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, আজকের দেশ কন্ঠের সম্পাদক এনায়েত হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ চাঁদপুর প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, প্রচার সম্পাদক দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি শ্যামল সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক চাঁদপুর সময়ের যুগ্ম বার্তা সম্পাদক আশিক বিন রহিম, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু, লাইব্রেরী সম্পাদক দৈনিক চাঁদপুর সংবাদের মোঃ মনির হোসেন, আপ্যায়ন সম্পাদক সাপ্তাহিক পাঠক সংবাদের নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, ক্রীড়া সম্পাদক বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ শরীফ, মহিলা সম্পাদিকা চাঁদ নগরের সম্পাদক সাবিত্রি রানী ঘোষ, আন্তর্জাতিক সম্পাদক দৈনিক আইন বার্তার জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ খান, আইন বিষয়ক সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শাহেদ সেলিম, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক মতলবের আলো পত্রিকার সিগমা আহসান কনক, কার্য নির্বাহী সদস্য দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক অবজারবারের জেলা প্রতিনিধি ইফতেখার আলম মাছুম, বাংলাদেশ পোষ্ট এর জেলা প্রতিনিধি আব্দুল গণি, বাংলাদেশ সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, মতলব কন্ঠের সম্পাদক শ্যামল চন্দ্র দাস, পাঠক সংবাদের সম্পাদক সাইফুল ইসলাম রনি, দৈনিক আলোকিত চাঁদপুরের সহ-সম্পাদক আনিছুর রহমান সুজন, দৈনিক চাঁদপুর খবরের মফস্বল সম্পাদক এম.এম. কামাল, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি শাহ আলম খান, দ্যা প্রেস জার্ণালের জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, মাই টিভির মতলব প্রতিনিধি দ্বীন ইসলাম, প্রিয় চাঁদপুরের হাইমচর প্রতিনিধি আলমগীর হোসেন পাটওয়ারী, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি হাসানুজ্জামান, এশিয়ান টিভির কচুয়া প্রতিনিধি আহসান হাবিব, চাঁদপুর প্রবাহের রিপোর্টার গাজী মোঃ মহসিন, চাঁদপুর সময়ের রিপোর্টার মোঃ মনির হোসেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।