বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপাদী দক্ষিণে ৮নং ওয়ার্ডে নবনির্বাচিত মেম্বার বিল্লাল তপদারের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ৪:৩৯ পিএম
উপাদী দক্ষিণে ৮নং ওয়ার্ডে নবনির্বাচিত মেম্বার বিল্লাল তপদারের কৃতজ্ঞতা
সজীব খান : মতলব দক্ষিণ উপজেলার  উপাদী দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকে মোঃ বিল্লাল হোসেন তপদার নির্বাচিত হয়েছেন। ৮নং ওয়ার্ডে টানা দ্বিতীয় বার মেম্বার নির্বাচিত হওয়ায় উপাদী দক্ষিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
কৃতজ্ঞতা প্রকাশকালে মোঃ বিল্লাল হোসেন তপদার জানান, আমার ৮নং ওয়ার্ডের জনগণ আমাকে ভালোবেসে তাদের যে আমানত মূলবান ভোট আমাকে দিয়েছে। আগামী দিনে তাদের এ ঋণ আমি জনসেবার মাধ্যমে পরিশোধ করবো ইনশাআল্লাহ। আমার ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাদের মূলবান ভোট দিয়ে আমাকে দ্বিতীয় বার মেম্বার নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনার ও প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital