সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৩:৩৮ পিএম
হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার বিজয় দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা আলগী দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।
এরপর সকাল, ৯টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে শিশু কিশোরদের কুচকাআওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। এসময় তিনি বলেন, আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। বিজয়ের এ দিনে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই তাদের। যাদের অকৃত্রিম আত্ন ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙখিত স্বাধীনতা। তিনি বলেন,  প্রিয় স্বাধীনতাভোগী দেশপ্রেমিক বন্ধুগণ, আজ এই মহান বিজয় দিবসে আপনাদের কাছে আমার অনুরোধ আমরা যেন কখনোই ভুলে না যাই এই রক্তঝরা ইতিহাসের কথা । বাঙালিরা তাদের জীবন উৎসর্গ করেছেন ৫২ এর ভাষা আন্দোলনে। ৭১ এর স্বাধীনতা অর্জনে আমাদের তা করতে হবে না। শুধু  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমকে  আমাদের মাঝে জাগ্রত করে ন্যায়ের সঙ্গে কাজ করলে সোনার বাংলাকে বাস্তব রূপ দিতে পারব । আসুন আমরা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
পরবর্তীতে বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বারেক বকাউল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল জামান খান, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি ফারুকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।