সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কলাকান্দা ইউপির ২নং ওয়ার্ডে শামসুদ্দিন সৈয়াল বিজয়ী, উচ্ছ্বসিত এলাকাবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ২:০৫ পিএম
কলাকান্দা ইউপির ২নং ওয়ার্ডে শামসুদ্দিন সৈয়াল বিজয়ী, উচ্ছ্বসিত এলাকাবাসী

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শামসুদ্দিন সৈয়াল বিজয়ী হয়েছেন টিউবওয়েল মার্কা বিজয়ী হয়েছেন। তার বিজয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন তাকে।

দীর্ঘদিন ধরে তিনি এলাকাবাসীর সেবায় নানা ধরনের সামাজিক কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন অনেকেই।
সোমবার দুপুরে বিজয়ী প্রার্থী মো. শামসুদ্দিন সৈয়ালের হাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফলপত্র তুলে দেন রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল কাইয়ুম খান ।

ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে মো. শামসুদ্দিন সৈয়াল প্রথমে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা আদায় করেছেন। নিজের ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, এই বিজয় আমার নয়, এলাকার গরিব দুঃখী ও মেহনতী মানুষের যারা আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এছাড়া তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন গরিব-দুঃখী এবং সবার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি।

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন পরিষদদের ২নং ওয়ার্ডে মোট ভোটার ৮০১ জন। এরমধ্যে বিজয়ী পেয়েছেন ১৯৭। ২নং দশানী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।