বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাদাকে সাদা আর কালোকে কালো বলাই সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব; ওসি মান্নান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ২:২৯ পিএম
সাদাকে সাদা আর কালোকে কালো বলাই সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব; ওসি মান্নান
স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এটি সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান।
প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ওসি বলেন, দেশ ও মানুষের কল্যাণের স্বার্থে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। আর দেশের স্বার্থে এই দায়িত্ব সফল ভাবে পালন করতে হলে সরকার ও গণমাধ্যম একে অপরকে সহযোগিতা করতে হবে।
পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম ইকবাল হোসেন ও উপজেলা প্রতিনিধি মামুন হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বর্তমান সহ-সভাপতি মো. মহিউদ্দিন, আমান উল্যাহ আমান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য মো. দেলোয়ার হোসেন বেলাল।
বক্তারা দৈনিক চাঁদপুর খবরের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, কার্যনির্বাহী সদস্য শিমুল হাছান, সাহিত্য সম্পাদক আব্দুস সালাম, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য রুহুল আমিন খান স্বপন, মেহেদী হাছান, আ. কাদির, মনির হোসেন, ফখরুল আলম, কে এম হাছান, ফাহাদ খান,  জসিম উদ্দিন, এফএ মানিক প্রমূখ।
পরে অতিথিবৃন্দ কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital