বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অযত্নে নষ্ট হচ্ছে অর্ধ কোটি টাকার ইউপি ভবন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৩:১৩ পিএম
অযত্নে নষ্ট হচ্ছে অর্ধ কোটি টাকার ইউপি ভবন

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের অর্ধ কোটি টাকার নির্মিত ইউনিয়ন ভবনটি অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। ভবনটি নির্মাণের পর কিছুদিন ব্যবহার হলেও প্রায় ১৫ বছর ধরে ব্যবহার না করায় রাতে এখন মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে পরিণত হয়েছে। ইউপি পরিষদের কার্যক্রম চলছে মুদাফর বাজারের ভাড়া করা ভবনে।

স্থানীয় বলছেন, ইউপি ভবন যদি ব্যবহার করা না হয়, তবে সরকারের প্রায় অর্ধ কোটি টাকার ব্যয়ে ভবন তৈরি করে অর্থ অপচয়ের কোনো যৌক্তিকতা নেই। ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বলছেন, দীর্ঘদিন ভবন ব্যবহার না করায় মেরামত করার প্রয়োজন হয়েছে। সংস্কার করে নতুন ভবনে কার্যক্রম চালানোর ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে মোহনপুর ইউপি কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ হয়। ওই সময়ের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার এ ভবনেই কার্যক্রম পরিচালনা করতেন। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল নিজ সুবিধার্থে মুদাফর বাজারে অস্থায়ী কার্যক্রম করে কার্যক্রম পরিচালনা শুরু করে। ফলে স্থানীয়রা এখনো বঞ্চিত হচ্ছেন নিজের দারগোড়ায় পাওয়া ইউপি সেবা থেকে। সেই সঙ্গে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ফলে নতুন ইউপি ভবনটি এখন স্থানীয় বখাটে, মাদকাসেবী ও মানসিক ভারসাম্যহীনদের আড্ডা খানায় পরিণত হয়েছে। ভবন সংলগ্ন বিশাল মাঠটি পরিণত হয়ে গোচরণ ভূমি হিসেবে।

সরেজমিন মোহনপুর ইউনিয়ন পরিষদের ভবনে গিয়ে দেখা যায়, ভবনের প্রতিটি রুমই তালা দেওয়া। বাহিরে আবর্জনার স্তূপ। দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না এটা সুস্পষ্ট। এক কক্ষে চলছে ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম। বারান্দার এক কোণে বস্তা ভরা গোরবের স্তূপ, লেপ তোসক ও বিছানা। মাঠে শুকানো হচ্ছে ধান। চেয়ারম্যানের রুম, সচিবের রুম, তথ্য সেবা কেন্দ্রসহ প্রতিটি রুমই বন্ধ। অযত্ন অবহেলায় পড়ে রয়েছে ভবনটি।

Model Hospital

মাথাভাঙ্গার বাসিন্দা মনজুর আহমদ, ফজলুল হক, মনির হোসেন সর্দার ও সালাউদ্দিন প্রামাণিক বলেন, নতুন এই ইউপি ভবনটি করে স্থানীয় মাদকসেবী ও বখাটেদের আড্ডার একটি নিরাপদ জায়গা তৈরি করা হয়েছে। সারা রাতই এখানে পোলাপানরা নেশা করে। যদি এটি ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহার করা না হয় তবে অন্য কোনো কাজে ব্যবহার করুক তবুও এভাবে ফেলে রাখা ঠিক না।

ইউপি সচিব জসিম উদ্দিন বলেন, ভবনে কার্যক্রম পরিচালনা করার জন্য ভবনের সংস্কারের প্রয়োজন। অর্থ বরাদ্দ পাওয়া গেলে কাজ করে নতুন ভবনে চলে যাবো।

মোহনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ভবনে কার্যক্রম না চলায় ভবনের সংস্কার করা প্রয়োজন। সংস্কারের পর ওই ভবনে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম শুরু হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital