বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন আজ; প্রতিনিধি সম্মেলন ও কেক কাটা আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬:৩৫ পিএম
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন আজ; প্রতিনিধি সম্মেলন ও কেক কাটা আয়োজন

স্টাফ রিপোর্টার : আজ ২৩ ডিসেম্বর চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত অন্যতম পাঠক প্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন। বিজয়ের মাসে এ দিনে পত্রিকাটি ১৬তম বর্ষ পেরিয়ে ১৭তম বর্ষে পদার্পণ করবে। এ উপলক্ষে এ বছর চাঁদপুরে ঘরোয়া পরিবেশে কর্মসূচী গ্রহন করা হয়। এদিন সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা শহরে ঘরোয়া পরিবেশে প্রতিনিধি সম্মেলন, কেক কাটা’র মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করা হবে ।

এ উপলক্ষে এদিন চাঁদপুর প্রেসক্লাব সড়কে অবস্থিত ওয়ের্ষ্টান কিচেন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার (সাবেক ধানসিঁড়ি চাইনিজ) জন্মদিনে সীমিত পরিসরে উক্ত আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সূচির মধ্যে প্রথম অধিবেশনে সকাল সাড়ে ৯টায় ফুলেল শুভেচ্ছা,কেক কাটা ও প্রতিনিধি সম্মেলন । দ্বিতীয় অধিবেশনে সাংবাদিক ও প্রতিনিধিদের মাঝে নবায়নকৃত আইডি কার্ড বিতরণ । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

জানা গেছে, পাঠকপ্রিয় নিয়মিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা গত ১৬ বছর জেলাবাসীর মন জয় করে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এক ঝাঁক উদ্যমী সাংবাদিকদের নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক চাঁদপুর খবর। তথ্যবহুল নিউজ এবং সমাজের নানাবিধ সমস্যা গুলো তুলে ধরেছে পত্রিকাটি। পত্রিকাটি নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরে। কোন দল অথবা গোষ্ঠীর কিংবা কোন ব্যক্তির স্বার্থের কাছে মাথা নত করেনি দৈনিক চাঁদপুর খবর। পূর্বের ন্যায় আগামী দিনেও এই অঙ্গীকারে সত্য প্রকাশে অবিচল থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে এগিয়ে যাবে এই পত্রিকাটি। চাঁদপুরের বহু সমস্যার সমাধান হয়েছে এই পত্রিকার নিউজ এর কল্যাণে।

Model Hospital

দিনরাত পরিশ্রম করে এই পত্রিকাটিকে নিয়মিত প্রকাশনা ধরে রেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পত্রিকাটির শুরু হতে অদ্যবধি পর্যন্ত কোন ত্রুটি বিচ্যুতি হতে দেননি সম্পাদক মহোদয়। স্থানীয় প্রশাসন সুধী সমাজ সবসময় পত্রিকাটির সাফল্য কামনা করে নিউজ সরবরাহে সার্বিক সহযোগিতা করে আসছেন। পত্রিকাটি নিয়মিত অনলাইনে সংবাদ আপডেট ও দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ পৌঁছে দিচ্ছে।

জানা গেছে, ২০০৬ সালের ১৩ এপ্রিল চাঁদপুর খবর পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে আত্নপ্রকাশ হয় এবং ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর খবর পত্রিকাটি দৈনিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital