শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে রক্তকনা ফাউন্ডেশন ও হেপ্লিং হেন্ড সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১:২৫ পিএম
মতলবে রক্তকনা ফাউন্ডেশন ও হেপ্লিং হেন্ড সংগঠনের শীতবস্ত্র বিতরণ
মোজাম্মেল প্রধান হাসিব : অসহায় সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে যৌথ ভাবে শীতবস্ত্র বিতরণ করেছে মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকণা ফাউন্ডেশন এবং হেল্পিং হেন্ড নামে দুটি সংগঠন।
গত ২৪ ডিসেম্বর  সকাল ১০ টায় উপজেলার আশ্বিনপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন  রক্তকনা ফাউন্ডেশনের  সিনিয়র উপদেষ্টা উত্তরা ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন মৃধা, সংগঠনের  উপদেষ্টা সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা সড়ক ও জনপদ  কর্মকর্তা মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা  সহকারী শিক্ষক খন্দকার মোহাম্মদ ফয়েজুল আলম, উপদেষ্টা ডাক্তার সফিউল্লাহ, হিউম্যানিটিজ অর্গানিজেশনের প্রধান  উপদেষ্টা ও নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সালেহ আকরাম সাজ্জাদ, নবীর হোসেন, মাহমুদুল হাসান সিফাত, সেচ্ছাসেবক শফিকুল ইসলাম, ইমরুল, জাহিদ,জুবায়ের,  নাহিদ, জুবায়ের, সাখাওয়াত,মেহেদী, ,অনিক, জাহিদ,  রায়হান, রাইসুল। সংগঠনের সকলের অংশগ্রহণে এবং সহযোগীতায় সাতটি গ্রাম তথা আশ্বিনপুর, শাহাপুর, পাটন, উত্তর বারগাও, দক্ষিণ বারগাও, কালিয়াইশ, কাজিয়ারা প্রায় শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবার এবং এতিমদের মাঝে ঘরে ঘরে গিয়ে মানসম্মত কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য রক্তকনা ফাউন্ডেশন সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠা লাভ করে এ পর্যন্ত প্রায় চার শতাধিক মুমূর্ষু রুগীকে বিভিন্ন গ্রুপের রক্ত ডোনেশন করেছে।
এ ছাড়া সংগঠনটি ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়,  ফ্রী অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, ফ্রী বিশেষজ্ঞ চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রেখেছে বলে জানা যায়।  রক্তকনা ফাউন্ডেশনের সদস্যগণ মতলব পূর্বাঞ্চলের সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসার প্রতীক হয়ে কাজ করতে দৃঢ় প্রত্যয়ী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital