বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৩:২২ পিএম
হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুরের হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলের ২৫ বছর পুর্তি উপলক্ষে রজতজয়ন্তী, পুনর্মিলনী উৎসব ও সাংস্কৃতিক ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির আয়োজনে ২৪ ডিসেম্বর রবিবার দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণিকা মোড়ক উন্মোচন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মিয়া বলেন, বিদ্যালয় একজন মানুষের ভবিষ্যতের ভীতকে নির্মাণ করে। এজন্য বিদ্যালয়ের প্রতি সকলের দায়বদ্ধতা থাকে। বিদ্যালয়ের উন্নয়নে সকলে নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, পুরাতন ও নতুন শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য এধরণের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা. আশরাফুল আলম এর সভাপতিত্বে ও সাবেক ছাত্র ইমরান হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান শিকদার, উপজেলা প্রেসক্লাব, সভাপতি ফারুক ইসলাম, সাধারণ সম্পাদক দিপু পাটওয়ারী, স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ, সিনিয়র সহকারী শিক্ষক কাকলী রাণী দাস এবং অমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিক এর নের্তৃত্বে অতিথিবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার সদর আলগী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিক।
আদর্শ শিশু নিকেতন স্কুলের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব ২০২২ এর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে মত বিনিময়, অনুভূতি প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।