বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৬:৪৪ পিএম
শাহরাস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তম
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিকধাইর গ্রামের হাজের বাড়ির বসতঘর ভস্মীভূত হওয়া ক্ষতিগ্রস্তদের পাশে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
২৬ ডিসেম্বর (সোমবার) বেলা ১১ ঘটিকায় সাংসদ এর পক্ষে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ৫ হাজার টাকা সহ ২টি করে কম্বল উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন।
এসময় মাননীয় সংসদ সদস্য টেলি কনফারেন্সে ক্ষতিগ্রস্তদের সাথে  কথা বলেন এবং  তাদের প্রতি সমবেদনা জানান। তিনি ভস্মীভূত হওয়া ঘরগুলো পুনঃনির্মাণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন জানানো হবে বলে জানান এবং  মন্ত্রণালয়ের সহায়তায় ভস্মীভূত ঘরগুলো পুনঃনির্মাণ করে দেয়ার আশ্বাস দেন।
এসময় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর পক্ষে আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জুলফিকার মোহাম্মদ আনোয়ার হোসেন, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন(হেলাল), ইউপি সদস্য মোরসালিম বাঙ্গালী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর (রবিবার) দিনের ১১ ঘটিকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে ৫টি ঘরের ৪টি সম্পূর্ণ এবং ১টি ঘর আংশিক ভস্মীভূত হয়। ভস্মীভূত ৪টি ঘরে থাকা নগদ ৭ লক্ষ টাকা,স্বর্ণালঙ্কার, আসবাবপত্র সহ প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তারা জানিয়েছেন।
২৬ ডিসেম্বর সোমবার সরজমিন পরিদর্শনে গেলে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া ঘরগুলোর মালিকরা কান্নায় ভেঙে পড়েন। এসময় তারা জানান, আগুনে তাদের পরিধেয় কাপড় ছাড়া আর কোন কাপড়চোপড় নেই। এমন কোন ব্যবস্থাও নেই যা দিয়ে তারা দ্রুত ঘর নির্মাণ সহ পরিধেয় বস্ত্রাদী ক্রয় করতে পারেন। তাই তাদের সহায়তা প্রয়োজন। ক্ষতিগ্রস্তরা চাঁদপুর -৫ আসনের মাননীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের নেক দৃষ্টি কামনা করেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা অন্যের জমিতে চাষাবাদ-অটোরিক্সা চালিয়ে জীবন ধারন করেন
এদিকে, আগুনে ভস্মীভূত ঘরের মালিকদেরকে ঘটনারদিন বিকালে এলাকায় চেয়ারম্যান ও ইউপি সদস্য তাৎক্ষণিকভাবে সংসদ সদস্যের নির্দেশনায় প্রত্যেককে একবস্তা চাউল ও দুই হাজার করে টাকা সহায়তা প্রদান করা হয়।
এলাকা ঘুরে আশপাশের বাড়ির বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ভস্মীভূত ঘরের মালিকগন সকলে অন্যের জমিতে চাষাবাদ-অটোরিক্সা চালিয়ে জীবন ধারন করেন। এলাকাবাসি ক্ষতিগ্রস্থদের সহায়তা দিয়ে পাশে দাঁড়াবার জন্য সংসদ সদস্যে নিকট জোর দাবি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital