বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সাংসদের পক্ষে ৫শতাধিক কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:২৯ পিএম
ফরিদগঞ্জে সাংসদের পক্ষে ৫শতাধিক কম্বল বিতরণ

এস এম ইকবাল : ফরিদগঞ্জে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানের পক্ষ থেকে পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নে শীতার্ত লোকজনের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

২৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে সংসদ সদস্যের পক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক প্রার্থী খাজে আহমেদ মজুমদার প্রতিটি ইউনিয়নের সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধিদের হাতে কম্বল তুলে দেন। প্রতিনিধিরা তালিকা করে এসব কম্বল শীতার্তদের হাতে তুলে দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জি এম হাসান তাবাচ্ছুম, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, পৌর সভার সাবেক প্যানেল মেয়র মো. খলিলুর রহমান, গবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, আ’লীগ নেতা মো. সোহেল রানা, নজরুল ইসলাম সুমন, পৌর সেচ্ছা সেবকলীগের আহবায়ক মো. শিমুল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটোয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারন সম্পাদক হৃদয় গাজীসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital