শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সকল পরীক্ষা-নিরীক্ষা সরকারি হাসপাতালে করতে হবে; স্বাস্থ্য বিভাগের যুগ্ম-সচিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১:১২ পিএম
সকল পরীক্ষা-নিরীক্ষা সরকারি হাসপাতালে করতে হবে; স্বাস্থ্য বিভাগের যুগ্ম-সচিব

এস এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন এবং চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আশ্রাফ আহামেদ চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুজাম্মেল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম-সচিব(ঔষধ প্রশাসন ও আইন অধিশাখা) ডা. দুলাল কৃষ্ণ রায়।

এসময় প্রধান অতিথি বলেন, সর্বদাই ডাক্তাররা রোগীদের প্রতি খেয়াল রাখতে হবে। হাসপাতাল সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলেতে রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতি ভালো থাকলে রোগীরা ভালো সেবা পাবেন। রোগীর চিকিৎসা ব্যয় কমাতে রোগ নির্ণয়ের সব পরীক্ষা যথাসম্ভব সরকারি হাসপাতালে করার চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের প্রতি সবসময় নজর রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসপাতাল শাখার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. মাহমুদুর রহমান, চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাহাদাৎ হোসেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসদুজ্জামান জুয়েল।

Model Hospital

এসময় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডা. মামুন আহমেদ ভুঁইয়া, ডা. কামরুল হাছান, ডা. নজরুল আহমেদ. ডা. মাকছুদুল হাছানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরহ চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital