বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মনির, সম্পাদক সিফাত, সাংগঠনিক গাজী মহিন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৫:০৬ পিএম
হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মনির, সম্পাদক সিফাত, সাংগঠনিক গাজী মহিন

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সংগঠনটির আলোচনা সভায় ২০২৩ সালের প্রথমদিন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে মুন্সী মোহাম্মদ মনির (জনকন্ঠ), সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম সিফাত (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক পদে গাজী মহিন উদ্দিন (দৈনিক চাঁদপুর খবর) কে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নির্বাচিত করে সংগঠনের নেতৃবৃন্দ।

পরে কমিটির বিভিন্ন পদে দায়িত্ব বন্টন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে মহিউদ্দিন আল আজাদ (ত্রিনদী), হাসান মাহমুদ ( মানব জমিন), কামরুজ্জামান টুটুল ( কালের কণ্ঠ), মনিরুজ্জামান বাবলু ( এসএ টিভি), মনসুর আহমেদ বিপ্লব (মানব খবর), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্ল্যাহ ( প্রতিদিনের সংবাদ), শাখাওয়াত হোসেন শামীম (দৈনিক ইত্তেফাক), সাইফুল ইসলাম ( সুদীপ্ত চাঁদপুর), জহিরুল ইসলাম জয় (আজকের পত্রিকা), পাপ্পু মাহমুদ ( দেশ রূপান্তর), সহ সাংগঠনিক সম্পাদক অমর দাস ( আমাদের সময়), অর্থ বিষয়ক সম্পাদক এস এম মিরাজ মুন্সী (দৈনিক চাঁদপুর দর্পণ), দপ্তর সম্পাদক মজিব পাটোয়ারী (পপুলার বিডিনিউজ), সহ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (মেঘনা পোস্ট), প্রচার সম্পাদক হোসেন বেপারী (বাণিজ্য প্রতিদিন), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইমাম হোসেন টিটু (মানবসমাজ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা (চাঁদপুর রিপোর্ট), ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক সুব্রত বাপ্পি (বিজয় টিভি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস (দৈনিক সংবাদ), ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম নয়ন ( দৈনিক চাঁদপুর সংবাদ), আপ্যায়ন বিষয়ক সম্পাদক সম্পাদক মোঃ জহির হোসেন (ত্রিনদী), কার্যকরী নির্বাহী কমিটির সদস্য খালেকুজ্জামান শামীম (দৈনিক যুগান্তর), সাহিদুজ্জামান ঝুটন, সাখাওয়াত হোসেন (দৈনিক দেশকন্ঠ), কবির আহমেদ (আলোকিত বাংলাদেশ), ইমাম হোসেন হিরা (চাঁদপুর দিগন্ত), গাজী নাছির উদ্দিন (মানবসমাজ), খন্দকার আরিফ (চাঁদপুর বার্তা), মনজুরুল আলম পাটোয়ারী (দৈনিক চাঁদপুর দর্পণ), আলমগীর হোসেন (দৈনিক চাঁদপুর কন্ঠ), মজিবুর রহমান রনি (দৈনিক খোলা কাগজ), তোফায়েল আহমেদ (পপুলার বিডিনিউজ), বুলবুল আহমেদ (ত্রিনদী), মাঈনুদ্দিন মিয়াজী (মানবসমাজ) ও রিয়াজ শাওন (দৈনিক শপথ) ।

অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে গুনিজনদের সমন্নয়ে একটি উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হবে বলে জানান নব- নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital