বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্রাইম এ্যাকশন টুয়েন্টি ফোর এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৫:২৮ পিএম
ক্রাইম এ্যাকশন টুয়েন্টি ফোর এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব সংবাদদাতা : চাঁদপুর থেকে প্রকাশিত জনপ্রয়ি অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম এ্যাকশন টুয়েন্টি ফোর ডটকম এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং বিভিন্ন ক্যাটাগরিতে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে।

৩১ ডিসেম্বর সকাল ১১ টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলা এলিট চাইনিজ রেষ্টুরেন্টে ক্রাইম এ্যাকশন ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বিপ্লব সরকারের সভাপতিত্বে এবং সাংবাদিক আরিফুই ইসলাম শান্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী এসডু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম।

আরো বক্তব্য রাখেন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, অ্যাডঃ মুনিরা চৌধুরী, অ্যাডঃ জসিম উদ্দিন মিঠু, ইসলামি আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাংবাদিক এম কে মানিক পাঠান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি শাওন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক নজির হোসেন অপু, চাঁদপুর জেলা হোটেল রেঁস্তারা মালিক সমিতির সাধারন সম্পাদক হাজী মাসুদ আখন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক হোসেন ভূইয়া,চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মো. নজির হোসেন মিয়াজী অপু। আলোচনা সভা শেষে ক্রাইম এ্যাকশন নিউজ পোটালের কর্মরত ও বিভিন্ন অন লাইনের সাংবাদিকদের সাংবাদিকতায় অবদান রাখায় সম্মাননা স্বারখ প্রদান করা হয় এবং করোনাকালী যুদ্ধা হিসেবে ডাঃ সাজেদা পলিন, ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, শিক্ষা কেটাগড়িতে অধ্যক্ষ মোশারফ হোসেন, আইনজীবী অ্যাডঃ মুনিরা চৌধুরী, অ্যাডঃ জসিম উদ্দিন মিঠু,চাঁদপুর সদর হাসপাতালের প্যাথলজিস্ট আব্দুল মালেক মিয়াজি, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি জয়নাল আবেদীন কে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital