বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৩:০৩ পিএম
হাজীগঞ্জে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসনে ও সাধারণ সদস্য (মেম্বার) পদে যাছাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন স্ব স্ব দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশনারের নির্ধারিত তারিখনুযায়ী প্রার্থীদের মনোনয়ন ফরমের বাছাই সম্পন্ন করেন দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তারা। বাছাই কার্যক্রমে মোট ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরমধ্যে চেয়ারম্যান ১ ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ২ জন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী হলেন, উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু। তিনি রুপালী ব্যাংক ঢাকা পল্টন শাখার জনৈক গ্রাহকের (ঋন গ্রহিতা) জামিনদার হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। ওই গ্রাহক ঋণের টাকা পরিশোধ না করার দায়ে (ঋণ খেলাপী) হওয়া এই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন দায়িত্বে নিয়োজিত রিটানিং অফিসার মো. রেজওয়ানুর রহমান।

অপরদিকে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. এমরান হোসেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ খেলাপী থাকায় এবং ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মহিবুল হাসান আনসার ভিডিপি ব্যাংকের ঋণ খেলাপীর তাদের মনোনয়নপত্রটি বাতিল করেন রিটানিং অফিসার মো. রেজওয়ানুর রহমান।

Model Hospital

উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান বলেন, মনোনয়ন ফরম বাছাই পর্বে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল দায়ের করতে পারবেন। আপিল নিষ্পত্তি হলে তারা তাদের প্রার্থীতা ফিরে পাবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital