শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী কলেজ চেয়ারম্যান সোহেল রুশদীকে জন্মদিনের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:২৯ পিএম
জিলানী চিশতী কলেজ চেয়ারম্যান সোহেল রুশদীকে জন্মদিনের শুভেচ্ছা

স্টাফ রির্পোটার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র জন্মদিন উপলক্ষে কেক কাটা ও জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল ১ জানুয়ারী (রবিবার) কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

শুরুতে কলেজের পক্ষ থেকে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ অধক্ষ মো: হারুন-অর রশিদসহ শিক্ষকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে জন্মিদনের কেক কাটেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজ অধক্ষ মো: হারুন-অর রশিদসহ শিক্ষকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক সামীমা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য মো: আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান,  প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাত হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান,২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শাহমাহমুদপুর ইউপি মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, কলেজের সহকারি শিক্ষক নাছরীন আক্তার, সহকারি শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসানসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital