শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি শিবপুরে তালিমুল কোরান নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম
শাহরাস্তি শিবপুরে তালিমুল কোরান নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন
বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে শিবপুর তালিমুল কোরান নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্ভোধন উপলক্ষে দোয়া মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১-জানুয়ারি) বাদ জোহর টামটা দক্ষিণ ইউপির শিবপুর এলাকায় এটির উদ্বোধন করা হয়।
মাওঃ মো ওবায়দুল রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের উপজেলা সভাপতি মো.কামরুজ্জামান মিন্টু বক্তব্য বলেন, এ ধরনের দ্বীনি প্রতিষ্ঠান ইসলামী মূল্যবোধ জাগ্রত করবে। অত্র এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় স্থাপিত এই মাদ্রাসাটি খুব শীঘ্রই এই জনপদের আগ্রহী সন্তানদেরকে ইসলামী শিক্ষায় জাগ্রত করে তুলবে। এতে ইসলামের সুশীতল ছায়ায় কমলমতি শিক্ষার্থীরা কোরআন পাঠ করবে।
এছাড়া তিনি শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাদ্রাসাটিকে যে কোন সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই  ইউপির চেয়ারম্যান মো. জহিরুল আলম মানিক,তিনি মাদ্রাসা সঙ্গে যাতায়াতের একমাত্র রাস্তাটি খুব শীঘ্রই মাটি ভরাট করে এটি  নির্মাণের প্রতিশ্রুতি কথা ব্যক্ত করেন।
অন্যান্য মধ্যে আর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ  বড় মসজিদের খতিব মাওলানা  আব্দুর রউফ,প্রেসক্লাব সভাপতি কাজী  হুমায়ুন কবির, টামটা দক্ষিন ইউপি আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মাদ্রাসার সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মাওলানা আবু ইউসুফ, সদস্য সচিব  মো. শেখ ফরিদ, মাও আবু সাইদ, জেলা ছাএলীগের  সহ-সভাপতি ইসকান্দার মির্জা সমুন প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহমাহমুদপুরের ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী বিল্লাল হোসেন ভুইয়ার উঠান বৈঠক ও গণসংযোগ

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম
শাহমাহমুদপুরের ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী বিল্লাল হোসেন ভুইয়ার উঠান বৈঠক ও গণসংযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী বিল্লাল হোসেন ভুঁইয়ার সমর্থনে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও গণসংযোগ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় ওয়ার্ডের দমকেরগাঁও কাজী বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে এ বৈঠক সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রার্থীর সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনী প্রস্তুতি, স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে এ ধরনের উঠান বৈঠক প্রার্থী ও ভোটারদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং এলাকার মানুষের প্রত্যাশা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। মেম্বার পদপ্রার্থী মোঃ বিল্লাল হোসেন ভুইয়া ১নং ওয়ার্ড (কৃষ্ণপুর ও দমকেরগাঁও) গ্রামের মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা করছেন।
কাজী বাড়ির বাসিন্দা মনির কাজী ভুলুর সভাপতিত্বে উঠান বৈঠকে উক্ত ওয়ার্ড বিএনপির সহ সভাপতি বিল্লাল হোসেন ভুইয়া বলেন, শাহমাহমুদপুর ইউনিয়নের একটি ওয়ার্ড হওয়া সত্ত্বেও এ এলাকাটি অনেকটাই উন্নয়নের বাইরে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ী হলে উন্নয়নের মাধ্যমে ১নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি সকলের সমর্থন ও দোয়া কামনা করেন। উঠান বৈঠক শেষে তিনি একটি মিছিল বের করে ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
এ্যাডভোকেট মনজুরুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উক্ত ওয়ার্ডের সাবেক মেম্বার প্রার্থী জাকির হোসেন, লোকমান পাটওয়ারী, ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাবেক সেনা সদস্য মনির কাজী, বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী মালেক কাজী, ইউসুফ কাজী, সমাজসেবক কাশেম কাজী, সিহাব পাটওয়ারী, সাহাবউদ্দিন পাটওয়ারী, মহসিন খান, হুমায়ুন পাটওয়ারী, যুবদল নেতা আবু বকর সহ উক্ত ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।