শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ফটিকখিরা সালামত উল্লাহ আমেনা বালিকা এস এ উবির বই উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:৪১ পিএম
শাহরাস্তিতে ফটিকখিরা সালামত উল্লাহ আমেনা বালিকা এস এ উবির বই উৎসব
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে ফটিকখিরা সালামত উল্লাহ আমেনা বালিকা এস এ উবি ও সপ্রাবির বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১-জানুয়ারি) সকালে রায়শ্রী দক্ষিণ ইউপির ফটিকখিরা গ্রামে অবস্থিত এস এ উবি  ও সপ্রাবির ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক দুটি অনুষ্ঠানে ওই বই উৎসব কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালামত উল্লাহ আমেনা বালিকা (এস এ) উবির  পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ এন মোঃ এ মমিন।
এ বই উৎসবের  পৃথক দুটি অনুষ্ঠানে এস এ বালিকা বিদ্যালয়ের  প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সপ্রাবির প্রধান শিক্ষক মরিয়ম আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী, বৃহত্তর কুমিল্লা ফ্রান্স শাখার সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ বাদল, বাহারআইন প্রবাসী মোহাম্মদ আনিসুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীন মোহাম্মদ, সিনিয়র শিক্ষক জসীমউদ্দীন বিএসসি, মজিবুর রহমান,সূমনা সারমিন সরকার,সপ্না চক্রাবর্তী,মাহমুদা বেগম মনিরুল ইসলাম,অলীউল্লাহ,এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ওইদিন নতুন বছরের বই হাতে পেয়ে উপজেলার বৃহত্তর বালিকা বিদ্যালয়টির শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে।
এদিকে বিগত কয়েক বছর ধরে বিদ্যালয়টির শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে বলে আগন্তক অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital