শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শহীদ জাবেদ উবিতে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:৪৩ পিএম
শহীদ জাবেদ উবিতে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর পৌরসভা পরিচালিত শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ, শিক্ষার্থীদের মেধা পুরস্কার ও নবীন শিক্ষার্থীদের বরন অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন এই বই উৎসবে মেতে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের উল্লাসিত এই আনন্দে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাও আনন্দিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত আসন সদস্য আয়েশা রহমান লিলি, কাউন্সিলর আয়েশা রহমান, শোয়েবুর রহমান, চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রেহানা আক্তার তৌহিদা, সহকারী শিক্ষক রীনা নন্দী, মোস্তফা কামাল, আমেনা আক্তার, দীপক চন্দ্র দাস, ফাহমিদা ফারজানা, কাজী সুলতানা রাজিয়া, ফয়েজ আহমদ, মোঃ সম্রাট জমাদার, খোরশেদ আলম, আমেনা বেগম, মোবারক হোসেন, মোঃ ইব্রাহীম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital