বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশের ৭টি ব্যাংক ধ্বংস করে ফেলছে; ফরিদগঞ্জে এম.এ হান্নান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:৪৭ পিএম
দেশের ৭টি ব্যাংক ধ্বংস করে ফেলছে; ফরিদগঞ্জে এম.এ হান্নান

এস এম ইকবাল : ‘মুক্তিযোদ্ধারা যে কারনে যুদ্ধ করেছেন বাংলাদেশে কী সে জিনিস গুলো আজ আছে? সে জিনিস পুনরুদ্ধার করার জন্য তৎকালিন ক্লাস এইট নাইনের ছেলেরাও যুদ্ধে গেছে। সে সময় তারা কেন যুদ্ধে গেছে? অধিকার পায়নি বলে।

এখনোতো আমরা আমাদের অধিকার পাচ্ছি না। পাচ্ছি? তাহলে আজ আমাদের অধিকার আদায়ের জন্য আপনারা কী আরেকটা মুক্তিযোদ্ধ করতে পারবেন না? আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলিনা। এখন সবাই কথা বলতে পারে না। কেউ কেউ বলে। কিন্তু সবাই গণতন্ত্র চায়। ক্ষমতাশীনদের অনেকেই গনতন্ত্র চায়। কিন্তু তারা কথা বলতে পারে না। দেশ আজ লুটেরাদের দখলে। দেশের ৭টি ব্যাংক ধ্বংস করে ফেলছে। এক একটি মেগা প্রকল্প দেয়, আর লুটপাট হয়। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে প্রাচার করেছে।

প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় আসার কারনে আজ তারা (প্রশাসন) সরকারের কথাও শুনছেন না।’ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উক্ত কথাগুলো বলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান সমন্বয়কারী এম.এ হান্নান।

পহেলা জানুয়ারী রোববার দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উপজেলা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদস্য সচিব শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক আল আমিন মোল্লা ও সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু।

Model Hospital

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, সহ সভাপতি মফিজুল ইসলাম চৌধুরীর, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খশরু মোল্লা, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা.একে আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital