বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:৫৪ পিএম
বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ সরকারের বিনামূল্যে বই বিতরণ উৎসব কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁদপুর শহরের বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমূখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি (রোববার) সকালে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বিদ্যালয়ের জমিদাতা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শতভাগ শিক্ষিত জাতি গঠনের মধ্য দিয়েই আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। যা পৃথিবীর ইতিহাসে একমাত্র উদাহরণ।’

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষরমুক্ত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, ছাত্রীদের উপবৃত্তি প্রদানসহ নানামুখী কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শত প্রতিকূলতার মাঝেও প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। দেশ নিরক্ষরমুক্ত হলে জাতিরজনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নেবে।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাছের বাচ্চু পাটওয়ারী, অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক মির্জা জাকির, ম্যানেজি কমিটির সহ সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, স্পেন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান নয়ন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ হাওলাদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কাজী খোদেজা, সহকারী শিক্ষিকা মাহবুবা সুলতানা, নার্গিস বেগম, অর্পনা রানী বিশ্বাস, শাহনাজ পারভীন, আছমা আক্তার, মুহাম্মদ আনোয়ার হোসাইন, আবিদা সুলতানা কেয়া, পপি রানী দাস, নাছির আলম।

বই বিতরণ শেষে বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের ৬৭ তম জন্মদিনে শিক্ষক শিক্ষিকারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেককেটে জন্মদিন পালন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital