শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যাচাই-বাছাইতে ৬ চেয়ারম্যান ও ১ নারী সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৩:৪৬ পিএম
শাহরাস্তিতে যাচাই-বাছাইতে ৬ চেয়ারম্যান ও ১ নারী সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল

নোমান হোসেন আখন্দ : ৪র্থ ধাপে অনুষ্ঠিত শাহরাস্তির ১০ টি ইউনিয়নে ২৯ নভেম্বর সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশিষ্ট রির্টানিং কর্মকর্তার দপ্তরে মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এতে মনোনয়ন জমাকৃত ৬৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এছাড়া সাধারন সদস্য পদে ৪১৩ জন প্রার্থীর মধ্যে কারো মনোনয়ন বাতিল হয়নি। সংরক্ষিত মহিলা আসনে ৯৫ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো: আবুল কাসেম জানান, ৬৬ জন ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এরা হলেন: রায়শ্রী উত্তর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন (সরকারী প্রতিষ্ঠানে চাকুরী), রায়শ্রী উত্তর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম (খেলাপী), মেহার উত্তর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম রনি (খেলাপী), রায়শ্রী দক্ষিন ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো: আবু হানিফ, রায়শ্রী দক্ষিন ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: আবদুছ ছাত্তার ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: মনির হোসেন। মনোনয়ন বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থীদের আপীলের সুযোগ রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন, ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দ,ও ২৬ ডিসেম্বর ভোটগ্রহনের দিন নির্ধারন করা হয়েছে। রায়শ্রী উত্তর ও দক্ষিন ইউনিয়নে ইলেকট্রোরাল ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital