বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৭:১৫ পিএম
মতলব উত্তরে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪ তলা একাডেমিক ভবনের ১ তলার উদ্বোধন করেন চাঁদপুর-২ (মতলব উত্ত -মতলব দক্ষিণ ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

রবিবার (১ জানুয়ারি) সকালে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতেই মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবনের উদ্বোধনের পর বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মের মধ্যে তার আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামীর প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে হবে।

Model Hospital

নুরুল আমিন রুহুল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের আগে পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বৃহৎ প্রকল্প এ দেশে বাস্তবায়িত হবে এ স্বপ্ন কেউ দেখেনি। আজ এসব মেগা প্রকল্প স্বপ্ন নয় বাস্তব। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার দৃঢ় নেতৃত্বে।

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজহার ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, মহিলা সদস্য তাছলিমা আক্তার প্রমুখ। আনুষ্ঠনিকভাবে বিদ্যালয় ভবনটি পরিচালনা কমিটির নিকট হস্তান্তর করা হল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital