বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুজিত রায় নন্দীর ৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ২:৩৬ পিএম
দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুজিত রায় নন্দীর ৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপন

স্টাফ রিপোর্টার : জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার মধ্যে দিয়ে অনাড়ম্বর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান জননেতা সুজিত রায় নন্দীর ৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এ আয়োজন করেন। জন্মবার্ষিকী উদ্যাপনে গতকাল ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরস্থ শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, হাইমচর শ্রী শ্রী জগন্নাথ বাড়ি মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া শ্রী শ্রী গীতা মন্দির, পুরাণবাজার সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির, পুরাণবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর আখড়াসহ কয়েকটি মন্দিরে সুজিত রায় নন্দীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রার্থনা করেন সমবেত ভক্তবৃন্দ। প্রার্থনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুরূপভাবে কয়েকটি মসজিদ মাদ্রাসায়ও দোয়া কামনা করেন তার শুভাকাক্সিক্ষসহ দলীয় নেতা-কর্মীগণ।

সুজিত রায় নন্দী এক বার্তায় বলেন, আমি আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী, আমার জন্মদিন পালন করার মত তেমন কিছু নেই। চাঁদপুর জেলাবাসীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের অগণিত মানুষের দোয়া ও আশীর্বাদে আজকে আমি সুজিত রায় নন্দী হিসেবে সকলের কাছে যে পরিচিতি লাভ করেছি তা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের কারণে।

আমি ছোটবেলা থেকেই এই দলটিকে ভালোবেসেছি, ভালোবেসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার আদর্শ ও নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। যিনি দেশের মানুষের অধিকার আদায়ে জীবনের সিংহভাগ সময় নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন। যিনি সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে দিয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছেন।

Model Hospital

তিনি মানুষকে ভালোবেসে মানুষের অধিকার আদায়ে জীবন দিয়ে গেছেন। এই মানুষটিকে ভীষণভাবে শ্রদ্ধা করি, আজ তারই সুযোগ্য সন্তান, মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশ নির্দেশ মাথায় রেখে দেশের মানুষের জন্য কাজ করতে চেষ্টা করছি।

আওয়ামী লীগের একজন কর্মী হয়ে আজীবন মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে সকলের নিকট তিনি দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital