বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বিসিএস এর প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৪:১৫ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বিসিএস এর প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণ
মাসুদ হোসেন : বিসিএস প্রশিক্ষণ কোর্সের ৭৪ তম বুনিয়াদী প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের সার্বিক কার্যক্রম তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন করার লক্ষ্যে বিশেষ টিম যোগে পরিষদ কার্যালয়ে এসে উপস্থিত হয়। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সচিব তাঁদেরকে শুভেচ্ছায় অভিনন্দন জানান।
জানা যায়, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার থেকে গত ২৯ নভেম্বর ৭৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকাণ্ডের সাথে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিবিড় ভাবে পর্যবেক্ষণ এবং বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে নির্দেশ দেওয়া হয়।
সেই ধারাবাহিকতায় পর্যবেক্ষক টিম মঙ্গলবার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে আসে। পরে ওই কর্মকর্তাগণ ইউনিয়ন পরিষদের ইউডিসি তথ্য সেবার মান সহ বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। ইউনিয়ন পরিষদের সেবার মান নিবিড় ভাবে পর্যবেক্ষণ, অবকাঠামগত উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন শেষে সকলেই চেয়ারম্যান ও সচিবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। পরিশেষে ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সেবায় সার্বিক সহযোগিতা করায় প্রতি মাসের ন্যায় ধারাবাহিক পুরস্কার তুলে দেন আগত কর্মকর্তাগণ।
এ সময় ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ইউপি সচিব এম এ কুদ্দুস আখন্দ রোকন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন, ইউপি সদস্য নাজির হোসেন, হাবিবুর রহমান, মোঃ সোহেল পাটোয়ারী (সোহাগ), শাহাদাত হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম, ইউডিসির উদ্যোক্তা ইলিয়াস আহমেদ মিঠু, সুমী আক্তার সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital