বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সোনালী সুূদিনের উদ্যােগে দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৩:১২ পিএম
সোনালী সুূদিনের উদ্যােগে দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ
স্টাফ রিপোর্টার : অরাজনীতিক সামাজিক সংগঠন সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার উদ্যােগে অসহায় দুস্থদের মাঝে সেলাই মিশন বিতরণ করেছেন।
সংগঠনের পক্ষ থেকে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দুস্থ্যদের মাঝে সেলাই বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হানিফের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণে চাঁদপুর জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন তানভীর, সাংগঠনিক সচিব শামছুল আলম রাজু, হালিমা আক্তার, আয়েশা আক্তার, আবু সোহান প্রমুখ।
এ সময় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী বলেন, সোনালী সুদিন সংগঠনটি অসহায় প্রতবন্ধীদের নিয়ে ব্যাপক কাজ করে। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিবন্ধীদের ভাসমান মোবাইল থ্যারাপি কার্যক্রমে এই সংগঠনের সভাপতি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন।
এই সংগঠন আমাদের কাছে প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার, সাদাছড়ি, হেয়ারিং এইড আবেদন করলে আমরা দিয়ে থাকি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital