শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ছাত্রলীগই স্মার্ট বাংলাদেশের যোগ্য সারথি হিসেবে কাজ করবে; নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৩:১৭ পিএম
ছাত্রলীগই স্মার্ট বাংলাদেশের যোগ্য সারথি হিসেবে কাজ করবে; নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেচেন, সময়ের প্রয়োজনে আজ থেকে ৭৫ বছর পূর্বে বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও মুক্তির মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানেও সেই ছাত্রলীগ সময়ের প্রতিটি প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে। ছাত্রলীগই স্মার্ট বাংলাদেশের যোগ্য সারথি হিসেবে কাজ করবে।

৪ঠা জানুয়ারী বুধবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ ও ছেংগারচর পৌর ছাত্রলীগের যৌথ আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উড্ডয়ন করে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে।

অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের পক্ষ থেকে দৃড়চিত্তে উচ্চারণ করছে, দেশমাতৃকার প্রয়োজনে অতীতের ন্যায় আগামীতেও বাংলাদেশ ছাত্রলীগ সকল অপশক্তি, মৌলবাদী-জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে, পেট্রোল বোমা ও অগ্নি সন্ত্রাস রুখে দিতে, রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমাল রক্ষার্থে, শিক্ষার্থীদের নির্বিঘœ শিক্ষাজীবন ও নিরাপদ ক্যাম্পাস বজায় রাখতে জীবন উৎসর্গ করতেও বিন্দুমাত্র কার্পণ্য করবে না।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূর নবী খানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মোঃ মহসিন মিয়া মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, যুবলীগ নেতা আনিছ পাটোয়ারী, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, আবির হায়াত শিহাব, আবু হানিফ অভি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, জুবায়ের হোসেন বাবু, মহসিন মিয়া, মাশরুল খান তামিম, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপূ প্রমুখ।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের সাথে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন ছাত্রলীগ নেতা কর্মীরা।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।