বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বড় হলদিয়া বোরহানুল উলুম হাফিজিয়া মাদরাসায় ৩দিন ব্যাপী মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৩:১৮ পিএম
বড় হলদিয়া বোরহানুল উলুম হাফিজিয়া মাদরাসায় ৩দিন ব্যাপী মাহফিল

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় হলদিয়া বোরহানুল উলুম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে আশেকে রাসূল, মাসুকে এলাহী, পীরে কামেল, আল্লামা শাহ্ সূফী হযরত মুহাম্মদ ফরীদুদ্দীন আত্তার (রহ.) কেবলার ৩দিন ব্যাপী ১৭তম আজিমুশ্শ্বান ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। গত ৩ জানুয়ারী থেকে ৫ জানুয়ারী পর্যন্ত এ মাহফিল চলবে।

৩ জানুয়ারী (মঙ্গলবার) ছদরে জলছা আলহাজ্ব হাফেজ আল্লামা ওয়াহীদুদ্দীন মুহাম্মদ ইছাম। মাহফিলের সার্বিক সহযোগীতায় আছেন মো. ফখরুল ইসলাম সরকার।

৪ জানুয়ারী বুধবার ওয়াজ করবেন, শায়খ মোহাম্মদ আশফাক আহমদ (মা.জি.আ.) পীর সাহেব হাসিমপুর দরবার শরীফ, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি গাজী মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি খাদেম বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর, তরুণ উদীয়মান বক্তা এসএম ইয়াসিন আহমদ আল ওয়েসী বি-বাড়িয়া, হযরত মাওলানা মিজানুর রহমান চাঁদপুরী ইমাম ও খতিব কমলাপুর জামে মসজিদ।

শেষ দিন ৫ জানুয়ারি বৃহস্পতিবার ওয়াজ করবেন ওস্তাজুল উলামা শাইখুল হাদিস আলহাজ্ব মোঃ সিরাজউদ্দৌলা প্রধান মুহাদ্দিস আল ওয়েসিয়া কামিল মাদ্রাসা, আল্লামা খাজা মোঃ আরিফুর রহমান তাহেরি পীর সাহেব গাছতলা দরবার শরীফ, তরুন উদীয়মান আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালী প্রধান মুহাদ্দিস ধামতি আলিয়া মাদ্রাসা কুমিল্লা, মাওলানা মোঃ সোলাইমান ফকির প্রধান ফকিহ আল ওয়েসিয়া কামিল মাদ্রাসা, আন্তর্জাতিক ক্বারী মুহম্মদ জহিরুল ইসলাম ঢাকা, মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদী খাদেম বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।