বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মোটর সাইকেল চোর চক্রের সদস্য আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৩:৪০ পিএম
কচুয়ায় মোটর সাইকেল চোর চক্রের সদস্য আটক

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য সাইফুল ইসলাম (২১) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার কচুয়া পৌর বাজারের এক ব্যবসায়ীর মোটর সাইকেল কৌশলে তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা আটক করে তাকে।

আটককৃত মোটর সাইকেল চোর চক্রের সদস্য যুবক সাইফুল ইসলাম ফেনী জেলা শহরের আয়েত আলীর ছেলে। পরে আটককৃত চোর চক্রের সদস্য সাইফুল ইসলামকে থানায় পুলিশকে সোপর্দ করে জনতা।

ব্যবসায়ী রনি ইসলাম জানান, পৌর বাজারের গুড় বাজারে যানযট থাকায় কৌশলে আমার অ্যাফার্সী মোটর সাইকেলটি তালা ভেঙে নিয়ে যায়। কিন্তু বাজারের মধ্যে যানযট থাকার কারনে আটকে পড়ে চোর চক্রের সদস্য সাইফুল ইসলাম। এসময় মোটরসাইকেল মালিক রনি ইসলাম দেখতে পেয়ে জনতাসহ চোরচক্রের সদস্য সাইফুল আটক করে।

Model Hospital

এব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, চোর চক্রের অন্যতম সদস্যকে জনতা আটক করে থানা পুলিশকে সোপর্দ করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ করে চাঁদপুর কোর্টে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital