বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ১:১৪ পিএম
হাইমচরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল হাইমচর উপজেলা প্রশাসন ।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রশিদ এর পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে ডিসি কামরুল হাসান বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাধ্যমে আপনাদের মাঝে কম্বল বিতরণ করার জন্য বলেছেন। আজকে হাইমচরে এসে দেখলাম শীত অনুভুত হচ্ছে। যাদেরকে আজকে শীত বস্ত্র দেয়া হচ্ছে তাদের অনেকের হয়ত শীতবস্ত্র আছে। তারপরেও দরকার থাকতে পারে।
এসব বিষয়গুলো চিন্তা করেই প্রধানমন্ত্রী হাইমচরে ৫শত মানুষের জন্য শীতবস্ত্র (কম্বল পাঠিয়েছেন)। মাননীয় প্রধানমন্ত্রী সবার কথা মনে রাখেন। আজকে মানুষ ৩ বেলা খেতে পারেন। এখন কারো ঘরে কোন অভাব নেই। দেশের জনগণ ভাল থাকলেই তিনি ভাল থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ যুবায়ের শিমুলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital