বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির কৃতিসন্তান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুজিব আহম্মদের আইজিপি ব্যাজ লাভ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ২:০৯ পিএম
শাহরাস্তির কৃতিসন্তান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুজিব আহম্মদের আইজিপি ব্যাজ লাভ
রাফিউ হাসান হামজা : শাহরাস্তির কৃতি সন্তান, ডিএমপি’র পাবলিক ম্যানেজমেন্ট অর্ডার  বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মুজিব আহম্মদ পাটওয়ারী পুলিশ বাহিনীতে দৃষ্টান্তমুলক ভাল কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ-২০২২ পুরষ্কার পেয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সপ্তাহ চলাকালে রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্র্যাউন্ডে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম তাঁকে এ ব্যাজ পরিয়ে দেন।
জানা যায়, ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ উপলক্ষে ২০২২ সালের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৪৫৮ জন পুলিশ সদস্যকে হিসেবে ‘পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজি ব্যাজ প্রদান করা হয়েছে। যার অংশ হিসেবে তিনি এ পুরষ্কার লাভ করেন।
মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ৩৪তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের এএসপি (সদরদপ্তর), ডিএমপি’র ভিভিআইপি প্রোটেকশন শাখার সহকারি কমিশনার, গোয়েন্দা পুলিশ তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের সহকারি পুলিশ কমিশনার  ও ডিএমপি’র মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গোয়েন্দা পুলিশ এ ২ বার ও মোহাম্মদপুর জোনে টানা ১০ বার সহ শ্রেষ্ঠ সহকারি কমিশনার হিসেবে তিনি ১২ বার পুরষ্কার লাভ করেছেন।
শিক্ষাজীবনে তিনি শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, মেহের ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, মাওঃ ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিষয়ে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি ও একই বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে এমফিল সম্পন্ন করেন।
দাম্পত্য জীবনে তিনি বিবাহিত ও ১ কন্যা সন্তানের জনক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital