শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক রাকিব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১২:১১ পিএম
চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক রাকিব
এইচ.এম নিজাম : ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইমসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল বশর আজিজী।
সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানি, জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন রাজি, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, জেলা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইকবাল হোসেন তালুকদার, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ প্রমুখ।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. সেলিম হোসাইন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে ঘোষণা করা হয়।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।